× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকা নেশনস কাপ

শেষ ষোলোতে সাদিও মানের সেনেগাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১০:১১ এএম

দলের দুর্দান্ত জয়ে গোল পেয়েছেন সাদিও মানে। ছবি : এক্স

দলের দুর্দান্ত জয়ে গোল পেয়েছেন সাদিও মানে। ছবি : এক্স

আফ্রিকা নেশনস কাপে শুক্রবার রাতে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। পরপর দুই ম্যাচে পাওয়া জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে স্রেফ এক পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে দুইয়ে ক্যামরুন। পরের রাউন্ডে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচে লায়ন্সদের জিততেই হবে গাম্বিয়ার বিপক্ষে। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে গাম্বিয়াকে ৩-০ উড়িয়ে দেয় সেনেগাল। তবে গিনি বিসাউয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে টুর্নামেন্ট শুরু করে ক্যামরুন। ওই ম্যাচে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে পায়নি তারা। তবে সেনেগালের বিপক্ষে গোলবারের সামনে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষককে।

ওনানার ফেরালেও সেনেগালকে আটকে রাখতে পারেনি ক্যামেরুন। ১৬ মিনিটে দলকে লিড এনে দেন মার্শেই তারকা ইসমাইলা সারে। ওই কে গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় সেনেগাল। এরপর ৭১ মিনিটে লিড দ্বিগুণ হয় দিয়ালোর গোলে। ৮৩ মিনিটে এক গোল পরিশোধ করেন কাস্তেলেতো। যদিও সেটি ফলাফলে ব্যবধান গড়ে দিতে পারেনি। যোগ করা সময়ে স্কোরলাইন ৩-১ করে সাদিও মানে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা