× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত চ্যালেঞ্জে শুরু যুবাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ০১:২০ এএম

বাংলাদেশ যুব দল

বাংলাদেশ যুব দল

ঢাকায় চলছে ক্রিকেট উৎসব। গতকাল শুক্রবার মাঠে গড়িয়েছে বিপিএলের দশম আসর। একই দিন দক্ষিণ আফ্রিকায়ও বসেছে ক্রিকেটের মেলা। তবে সেটা খুদে ক্রিকেটারদের। শুক্রবার যুব বিশ্বকাপের পর্দা উঠলেও আজ শনিবার মাঠে নামছে ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বির বাংলাদেশ।

মিশনের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে জুনিয়র টাইগাররা। তারা মোকাবিলা করবে প্রতিবেশী শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে। ব্লুমফন্টেইনে দুই দলের ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দেশের ছেলেদের লক্ষ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধার করা। লক্ষ্যটা সামনে রেখে জয় দিয়েই নতুন অভিযাত্রা শুরু করতে চাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে এটা ঠিক, জয় ছিনিয়ে নেওয়াটা মোটেই সহজ হবে না। কিন্তু তারপরও খেলা শুরুর আগেই হাল ছেড়ে দিতে নারাজ বাংলার দামাল ছেলেরা। মাঠের লড়াইয়ের শত্রু ভারতীয়রা যতটাই শক্তিশালী হোক না কেন বিন্দুমাত্র ছাড় দিতে চান না আরিফুল-শিবলিরা। 

সন্দেহ নেই দেশের ছেলেদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব লাভের সুখস্মৃতি। সংযুক্ত আরব আমিরাতকে ধরাশায়ী করে এশিয়া কাপ জিতেই বিশ্বমঞ্চে পা রেখেছেন দেশের যুবারা। ব্যাপারটা এখানেই শেষ নয়, গত ডিসেম্বরে সেমিফাইনালে এই ভারতকে হারিয়েই ফাইনালে নাম লিখেছিল বাংলাদেশ। সেই দাপুটে জয়ের চিত্রনাট্যও উজ্জীবিত রেখেছে বর্ষণ-জীবনদের। 

প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো সুযোগ নেই অন্য কারণেও। ২০২০ সালে বাংলাদেশ যুব বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছিল প্রতিবেশী ভারতকে হারিয়েই। তার ওপর আসর বসেছে দক্ষিণ আফ্রিকায়। সেবার প্রোটিয়াদের দেশেই আকবর আলীরা পেয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ। এ কারণে দেশের ছেলেদের এবার প্রত্যাশা একটু বেশিই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা