× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দা উঠল যুব বিশ্বকাপের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

অবশেষে শেষ হয়েছে অপেক্ষার প্রহর। দক্ষিণ আফ্রিকায় আজ মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আয়ারল্যান্ডের যুবাদের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের ছেলেরা। ব্লুমফন্টেইনে ম্যাচটি মাঠে গড়িয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

অন্য ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজের। পচেফস্ট্রুমে এ ম্যাচটিও শুরু হয়েছে দুপুর ২টায়। তবে বাংলাদেশের যুবারা মাঠে নামবে আগামীকাল। জুনিয়র টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত।

মূল লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাল-সবুজ প্রতিনিধিরা। বুধবার প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পেসার রোহানাত দৌলা বর্ষণের হ্যাটট্রিকে ৩৭.১ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৩২.১ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যান বাংলাদেশের যুবারা। 

কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফলে টাইগার যুবাদের চোখে এখন বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। কিন্তু যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেয়েছিলেন আসরের সাবেক চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার কাছে ১১২ রানে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল মাহফুজুর রহমান রাব্বির দল।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন হার্জাস সিং। এ ছাড়া অধিনায়ক হুগ ওয়েবগেন ৩১, কৌরি ওয়াসলি ২৮ ও ওপেনার স্যাম কনসটাস ২৭ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ফিফটি হাঁকিয়ে এ ব্যাটার ৫৯ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা