বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৪:১৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১৪:৪৫ পিএম
অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর আড়াইটায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।
দুর্দান্ত ঢাকা একাদশ : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা, ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, লাসিথ ক্রুসপুলি।