× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা দেল রে

রিয়ালকে হারিয়ে কোয়ার্টারে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১১:৪২ এএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১৬:৩০ পিএম

রিয়ালকে হারিয়ে কোয়ার্টারে অ্যাটলেটিকো মাদ্রিদ

সপ্তাহখানেক আগে মাদ্রিদ ডার্বিতে রিয়াল ভাগ্যদেবীর সহায়তা পেলেও কোপা দেল রেতে হয়েছে কোণঠাসা। কার্লো আনচেলত্তির শিষ্যদের ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতে চিরচেনা মাঠে রিয়ালের চোখে চোখ রেখে লড়াই করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।  শেষ পর্যন্ত তাদেরই জয় হয়।  যদিও গোলের প্রথম সুযোগ পায় প্রতিবেশীরা। প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি জুড বেলিংহ্যাম। রিয়ালের আক্রমণের মাঝে অ্যাটলেটিকো প্রথম সুযোগটি পায় ম্যাচের ৩৯ মিনিটে। রুদ্রিগো ডি পলের ক্রসে অ্যান্তোনিও গ্রিজমানের মাথা ছুঁয়ে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের দিকে ঠেলে দেন অ্যান্টোনিও রুডিগার। সুযোগ পেয়ে মিস করেননি স্যামুয়েল লিনো। এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়ার ঠিক আগে গোল হজম করে অ্যাটলেটিকো। মদ্রিচের ফ্রি-কিক এগিয়ে এসে কয়েকজনের মাথার ওপরে হাত বাড়িয়ে পাঞ্চ করতে যান ওবলাক, বল তার হাতের ওপরের দিকে লেগে নিজেদের জালেই জড়ায়, আত্মঘাতী গোল!

দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৫৮ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে অতিথিরা। ৮২ মিনিটের মাথায় সমতায় ফেরে রিয়াল।  নির্ধারিত সময় ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেই বাজিমাত দেখায় অ্যাটলেটিকো। বল জালে জড়িয়ে  প্রথমে জাদু দেখান গ্রিজম্যান। এরপর ১১৯ মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রদ্রিগো রিকেলমে। তাতেই কোয়ার্টার ফাইনালে উঠে যায় অ্যাটলেটিকো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা