× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডিভোর্সও কঠিন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ০২:২০ এএম

সানিয়া মির্জা

সানিয়া মির্জা

বিয়ে করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তানের দুই ক্রীড়াবিদের বিয়ে বলে কথা। ২০১০ সালে দুজনেই হয়েছিলেন সংবাদের শিরোনাম। বেশ কিছুদিন ধরে ফের আলোচনা হচ্ছে দুই সেলিব্রিটিকে নিয়ে।

এখনকার খবর অবশ্য তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জননির্ভর। অনেক দিন ধরেই সংবাদমাধ্যমের আকাশে উড়ে বেড়াচ্ছে একটি খবর। ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে টেনিস-ক্রিকেটের দুই তারকার। এখনও সঠিক খবর অবশ্য পাওয়া যায়নি। উড়ো খবর হয়েই আছে দুজনের বিচ্ছেদ।

তবে সানিয়ার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নতুন করে উস্কে দিয়েছে দুজনের ডিভোর্সের গুঞ্জন। পোস্টে সানিয়া লিখেন, ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বেছে নিন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা