× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফে এলিট একাডেমির দায়িত্বে বাটলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:০৫ পিএম

পিটার জেমস বাটলার। ছবি : সংগৃহীত

পিটার জেমস বাটলার। ছবি : সংগৃহীত

পল স্মলি ২০২২ সালে বাফুফে এলিট ফুটবল একাডেমি কোচের দায়িত্ব ছাড়েন। সেই সঙ্গে টেকনিক্যাল ও স্ট্রাটেজিক ডিরেক্টরের পদ থেকেও সরে দাঁড়ান তিনি। এরপর থেকে স্থানীয় কোচেরাই একাডেমি চালিয়েছেন। তবে নতুন বছরে দেশের বাইরে থেকে কোচ নিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উয়েফা প্রো লাইসেন্সধারী পিটার জেমস বাটলারকে নিয়োগ দিয়েছে দেশের ফুটবলের শাসক সংস্থাটি। বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি আপাতত এক বছরের। তার কাজ ও সফলতার ওপর ভিত্তি করে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ রেখেছে বাফুফে। 

অভিজ্ঞতার দিক থেকে অবশ্য স্মলির চেয়ে ঢের এগিয়ে ৫৭ বছর বয়সি বাটলার। কখনও জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ক্লাব ক্যারিয়ারে খেলেছেন লম্বা সময়। হাডার্সফিল্ড টাউন, ওয়েস্টহ্যাম ইউনাইটেড, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মতো দলে খেলেছেন এই ব্রিটিশ কোচ। 

ক্লাব পর্যায়ে ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন বাটলার। এশিয়ান পর্যায়ে সিঙ্গাপুর আর্মড ফোর্সেস এফসি, মালয়েশিয়ার তেরেঙ্গানুর দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ছিলেন লাইবেরিয়া জাতীয় দলের দায়িত্বে। বুধবার ঢাকায় এসে দায়িত্ব বুঝে নিলেন একাডেমির। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা