× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

মাশরাফি কবে থেকে খেলবেন, জানালেন মিঠুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৬ পিএম

মাশরাফি কবে থেকে খেলবেন, জানালেন মিঠুন

গেলবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা। এবারও তার নেতৃত্বের ওপর আস্থা রেখেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলে কবে নাগাদ ম্যাশ মাঠে নামবেন, এই নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল বেশ। তবে দলটির সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানালেন, প্রথম ম্যাচ থেকেই থাকবেন মাশরাফি।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মিঠুন। এ সময় অধিনায়কের প্রথম থেকে খেলা প্রসঙ্গে মিঠূন বলেন, ‘সো ফার আমরা যতটুকু জানি উনি এভেইলেবল।’

সিলেটের অনুশীলনে সবার শেষে যোগ দিয়েছেন মাশরাফি। তাতে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হচ্ছে কি না? এমন প্রশ্নে মিঠুনের জবাব, ‘দেখেন মাশরাফি ভাই শুধু এখন থেকে এরকম না, সবসময়ই এরকম। ওনি দলের সাথে এসে তাড়াতাড়িই মিশে যায়। কালকে যখন বিকেলে উনি মাঠে এসেছেন, প্র্যাকটিস করেননি বাট পরে দশ পনের মিনিট দলের সঙ্গে ছিলেন ওনি কিন্তু দলের সাথে ওইভাবেই বন্ডিংসটা তৈরী করে নিয়েছেন।

‘আমরা সবাই জানি মাশরাফি ভাই কেমন, ওনার সাথে এডজাস্ট করতে কোনো খেলোয়াড়েরই সমস্যা হওয়ার কথা না’-যোগ করেন মিঠুন।

গেল আসরে মাশরাফির নেতৃত্বে ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শিরোপার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পেরে উঠেনি তারা। অন্যবারের থেকে এবারের বিপিএলে পার্থক্য কেমন, এমন প্রশ্ন করা হয় মিঠুনের কাছে। 

তিনি বলেন, ‘আসলে আমরা খেলোয়াড় হিসেবে তো এত পার্থক্য খুঁজিনা। আমাদের অনুশীলন নিয়ে ব্যস্ত থাকি। যে কিভাবে আমরা ভালো করতে পারি কিভাবে আমার দলকে কনট্রিবিউট করতে পারি। আমরা ওদিকেই ফোকাস করছি। আর যদি পার্থক্য বলেন গতকাল আমাদের টিম মিটিংয়ে আমি ছিলাম মিটিংয়ে বলেছে যে ডিআরএস প্রথম থেকেই থাকছে এই জিনিস গুলো আগেরবার ছিল না প্রথম থেকে এবার হচ্ছে এটা এপ্রিশিয়েট করার মতো একটা বিষয়।’

আগামীকাল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা