বিপিএল ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:৪৭ পিএম
‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসব ইনশাল্লাহ।’ গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে গণমাধ্যমকে সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ এমনটাই জানিয়েছিলেন। সে মোতাবেক আজ বুধবার সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ জানিয়েছে, মাশরাফিই ফ্রাঞ্চাইজিটির দশমের নেতা। আর সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
বিপিএলের আগে অস্ত্রোপচারের কথা ছিল মাশরাফির। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় তিনি অস্ত্রোপচার করাতে পারেননি। একদিন আগেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিলেটের কোচ বলেছিলেন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানি না। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই। ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে।’