× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছক্কার ফুলঝুড়ি ছোটানোর প্রত্যয় কাটিংয়ের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:১৬ পিএম

ছক্কার ফুলঝুড়ি ছোটানোর প্রত্যয় কাটিংয়ের

টি-টোয়েন্টির ফেরিওয়ালা বললে ভুল হবে না, বেন কাটিং অমন স্টাইলেই ব্যাট চালান। স্টাইক রেটও প্রায় দেড়শ ছুঁইছুই, বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার সক্ষমতা বেশ। অস্ট্রেলিয়ান হার্ড হিটিং অলরাউন্ডার বিপিএলেও আশাবাদী, দ্রুত রান তুলবেন—ছক্কার ফুলঝুড়ি ছোটাবেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসেছেন কাটিং।

বাংলাদেশেও নিজের সহজাত ব্যাটিংয়ের প্রতিশ্রুতি দিয়ে মিরপুরে কাটিং বলেছেন, ‘আশা করি, আপনারা কিছু ছক্কা দেখতে পারবেন। ব্যাটে-বলে মাঠে নামার অপেক্ষায় আছি। আশা করি, ভালো কিছু ম্যাচ খেলতে পারব।’

সিলেটের দলটাকেও বেশ ভারসাম্যপূর্ণ বলছেন কাটিং, ‘আমার মনে হয়, আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশির ভাগ ক্রিকেটারের সঙ্গে আজকে প্রথমবার দেখা হলো। তাদের কয়েকজনের বিপক্ষে গত কয়েক বছরে খেলেছি। এখন একই দলে খেলার অভিজ্ঞতা ভালো হবে। আমার মতে, খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়েছে আমাদের। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয় রয়েছে। এসব টুর্নামেন্টে এমনটাই চাওয়া থাকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা