× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট বাঁচাতে লারার পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

টেস্ট বাঁচাতে লারার পরামর্শ

ওয়ানডে-টি টোয়েন্টির যুগে রং হারাতে বসেছে টেস্ট। লাল বলের ক্রিকেটকে পাশ কাটিয়ে ২০ ওভারের ক্রিকেটে সবাই ঝুঁকছে। এ জন্য ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে অন্য দলগুলোকেও টেস্টের প্রতি গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বলেছেন, টেস্ট বাঁচাতে সবার মনোযোগী হওয়া উচিত। অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বছরের শুরুতে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড। কোহলিরা বছরের শেষ দিকে সমসংখ্যক টেস্ট আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু এর বাইরে অন্যান্য দলের টেস্ট সিরিজ দুই বা সর্বোচ্চ তিন টেস্টের সিরিজে সীমাবদ্ধ থাকছে। লারার মতে, টেস্ট কিছু দেশের মধ্যে কেন্দ্রীভূত। যা ছড়িয়ে দেওয়া দরকার, ‘শুধু ইংলিশ ক্রিকেট, অস্ট্রেলিয়ান ক্রিকেট বা ভারতীয় ক্রিকেট নয়, সব ক্রিকেটের উন্নতির জন্য আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।’

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১ টেস্ট খেলেছেন লারা। সে প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই সেরা দল গঠন করতে চায়। দক্ষিণ আফ্রিকা যা করেছে, তাদের নিজস্ব একটা কারণ আছে। কিন্তু যখনই দলটার দিকে তাকাই, একজনও নেই যাকে চিনি। এখন তিন সংস্করণ একসঙ্গে চালাতে গিয়ে সূচি খুব ঠাসা হয়ে গেছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা