× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:১০ পিএম

অজি অধিনায়ক প্যাট কামিন্স ১৭ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে পেয়েছেন ৪ উইকেট। ছবি : এক্স

অজি অধিনায়ক প্যাট কামিন্স ১৭ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে পেয়েছেন ৪ উইকেট। ছবি : এক্স

জেফ ডুজনের আশঙ্কাই সত্যি হলো। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উইন্ডিজ। বুধবার থেকে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টে ক্রেইগ ব্রেথওয়েটের দল গুটিয়ে গেছে ১৮৮ রানে। অজি পেসারদের তাণ্ডবের মুখে পড়ে ক্যারিবিয়ানরা টিকেছেন মাত্র ৬২.১ ওভার। 

প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ওপেনিং পজিশনে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথ আউট হয়েছেন স্রেফ ১২ রান করে। ব্যক্তিগত ১০ রানে আউট হয়েছেন মারনাস লাবুশেন। উসমান খাজা ৩০ এবং ক্যামেরন গ্রিন ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। উইন্ডিজ এগিয়ে ১২৯ রানে।

এর আগে কার্ক ম্যাকেঞ্জির ৫০ রানের ওপর ভর করে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় উইন্ডিজ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে ১০ নম্বরে নামা শামার জোসেফের ব্যাট থেকে। এর বাইরে কেমার রোচ ১৭, আলজারি জোসেফ ১৪, কাভেম হজ ১২, অ্যালিক অ্যাথানেজ ১৩ এবং অধিনায়ক ব্রেথওয়েট করেন ১৩ রান।

অজি পেসার জস হ্যাজলউড এবং অধিনায়ক প্যাট কামিন্স সমান চারটি করে উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। একটি করে শিকার করেছেন নাথান লায়ন ও মিচেল স্টার্ক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা