× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমায় চাকরি হারালেন মরিনহো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম

হোসে মরিনহো। ছবি: সংগৃহীত

হোসে মরিনহো। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার হোসে মরিনহোকে বরখাস্ত করেছে রোমা। সিরি’আ-তে পয়েন্ট টেবিলে নবম স্থানে থাকা রোমার সঙ্গে শেষটা ভালো হয়নি ৬০ বছর বয়সী কোচের। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল। কিন্তু দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে আগেই চাকরি হারিয়েছেন তিনি।

২০২১ সালের মে মাসে রোমার দায়িত্ব নেন মরিনহো। এক বছর পরে রোমাকে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা এবং ২০২৩ সালে ইউরোপা লিগের ফাইনালে নেতৃত্ব দেন পর্তুগিজ কোচ। কিন্তু তারা পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন থেকে এই মুহূর্তে পাঁচ পয়েন্ট দূরে রয়েছে। গেল সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী লাজিওর কাছে হেরে কোপা ইতালিয়া থেকে ছিটকে গেছে রোমা।

বরখাস্ত করে ক্লাবটির মালিক ড্যান এবং রায়ান ফ্রিডকিন মরিনহোকে ধন্যবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে ক্লাবে থেকে বলা হয়েছে, ‘তিনি (মরিনহো) ক্লাবের প্রতি যে আবেগ এবং প্রতিশ্রুতি দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমাদের সবসময় তার স্টুয়ার্ডশিপের দুর্দান্ত স্মৃতি মনে থাকবে। তবে আমরা বিশ্বাস করি যে, ক্লাবের সর্বোত্তম স্বার্থে, অবিলম্বে পরিবর্তন প্রয়োজন।’

২০২২ কনফারেন্স লিগ জয় রোমার প্রথম কোনো বড় ইউরোপীয় শিরোপা নিশ্চিত করে। এছাড়া ক্লাবের ফ্যানবেসে বিশাল সমর্থন অর্জন করেছেন মরিনহো। কিন্তু গত মৌসুমের ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে পেনাল্টিতে পরাজিত হয় রোমা। এরপর লিগেও সেভাবে পারফর্ম করতে পারেনি ইতালীয় ক্লাবটি।

এর মধ্যে লাজিওর বিপক্ষে হারের ম্যাচে পরপর দ্বিতীয় লাল কার্ড পেয়েছিলেন মরিনহো। তারপর নিজেকে হ্যারি পটারের সঙ্গে তুলনা করেছিলেন। পরামর্শ দিয়েছিলেন যে রোমা যা অর্জন করতে পারে তার জন্য তার প্রোফাইল প্রত্যাশা বাড়াচ্ছে। কিন্তু সেসব কথায় আর মন গলেনি ক্লাব কর্তাদের। রবিবার এসি মিলানের কাছে ৩-১ লিগ পরাজয়ের পরে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় বলে জানা গেছে দেশটির সংবাদমাধ্যম থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা