× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ফিফা দ্য বেস্ট’ মেসি যাদের ভোট দিয়েছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:২৯ পিএম

‘ফিফা দ্য বেস্ট’ মেসি যাদের ভোট দিয়েছেন

তৃতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট হয়েছেন লিওনেল মেসি। বর্ষসেরার নির্বাচনের ভোটে আর্জেন্টাইন তারকা নিজে কাকে ভোট দিয়েছেন সেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। ফিফা দ্য বেস্ট হওয়া মেসি প্রথম তালিকায় রেখেছেন তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডকে। দুইয়ে কিলিয়ান এমবাপে এবং তিনে স্বদেশী হুলিয়ান আলভারেজকে।       

মেসি ও হালান্ড সব মিলিয়ে ৪৮ পয়েন্টে টাই অবস্থানে ছিলেন। সেখান থেকে আর্জেন্টাইন অধিনায়ক বিজয়ী হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে। নিয়ম অনুযায়ী জাতীয় দলের কোচ ও অধিনায়করা তিনজনকে ভোট দিতে পারবেন। প্রথম পছন্দের জন্য ছিল পাঁচ পয়েন্ট। দ্বিতীয় স্থানের জন্য তিন এবং তৃতীয় স্থানের জন্য একটি পয়েন্ট। 

মেসির সাবেক এমবাপে অবশ্য মেসিকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন। তারপর ছিলেন হালান্ড ও কেভিন ডি ব্রুইন।  হাল্যান্ড নরওয়ের অধিনায়ক নন বলে কোনও ভোট দিতে পারেননি। 

কোচের ক্যাটাগরিতে মেসির প্রথম পছন্দ ছিলেন পেপ গার্দিওলা। এই ক্যাটাগরিতে তিনিই ছিলেন বিজয়ী। বাকি দুজন ছিলেন জাভি হার্নান্দেস ও ইতালির লুসিয়ানো স্প্যালেত্তি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা