× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাস সেরা কামিন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করে মাস সেরার স্বীকৃতি পেয়েছেন প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করে মাস সেরার স্বীকৃতি পেয়েছেন প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। টাইগার স্পিনার তাইজুল ইসলাম এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির সেরার স্বীকৃতি পেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ডিসেম্বরের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারতের দীপ্তি শর্মা। এই প্রতিযোগিতায় তিনি হারিয়েছেন স্বদেশী জেমিমা রদ্রিগেজ এবং জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গেকে।

গেল বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন তাইজুল। সিলেটে বাংলাদেশ ম্যাচটা জেতে ১৫০ রানে। মিরপুরে পরের টেস্টে হারলেও দুই ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। ১৫ উইকেট পেয়ে সিরিজসেরার পুরস্কার উঠেছিল ৩১ বছর বয়সী বোলারের হাতে। 

ম্যাচসেরার লড়াইয়ে তাইজুলের প্রতিদ্বন্দ্বী ফিলিপস ওই টেস্টে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ম্যাচজয়ী ৪০ রান মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করা নিউজিল্যান্ড ৬৯ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকেই মিচেল স্যান্টনারকে (৩৫*) নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিলিপস। এছাড়া সিলেট টেস্টে ৫৪ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন তিনি। তবে দুজনকে ছাপিয়ে কামিন্স সেরা হয়েছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করে। পার্থে প্রথম টেস্টে ৩ উইকেট নেওয়া পর বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই নেন ৫টি করে উইকেট। 

মাস সেরা হয়ে কামিন্স বলেছেন, ‘দলের জন্য দারুণ একটা বছর গেছে। পাকিস্তানের মতো চ্যালেঞ্জিং একটা দলের বিপক্ষে জিতে শেষটাও ভালো করেছে দল। সব মিলিয়ে এই গ্রীষ্মের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা