× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০ টাকায় দেখা যাবে বিপিএল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:১৩ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:২৭ পিএম

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএল; ছবি : সংগৃহীত

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএল; ছবি : সংগৃহীত

১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। এবার বিপিএল স্টেডিয়ামে সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে হলে প্রতিদিন টিকিট পিছু গুনতে হবে ২০০ টাকা করে। এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।

সোমবার (১৫ জানুয়ারি) বিপিএল গভর্নিং কাউন্সিল টিকিটের মূল্য প্রকাশ করেছে। বিপিএলের এবারের আসরে পূর্ব দিকের গ্যালারির প্রবেশমূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

বিপিএলে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য সবচেয়ে বেশি রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০ টাকা, ক্লাব হাউস ৮০০ টাকা, স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৫০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকায় পাওয়া যাবে।

মঙ্গলবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথে টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বুথ থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

বিপিএলের টিকিটের মূল্য
গ্র্যান্ডস্ট্যান্ড : ২,৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড : ১,৫০০ টাকা
ক্লাব হাউস : ৮০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড : ৪০০ টাকা
পূর্ব দিকের সাধারণ গ্যালারি : ২০০ টাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা