× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এপিএস নিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:১৩ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:৪০ পিএম

এপিএস নিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব নিয়োগ (এপিএস) দিতে পারেন। গত মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এপিএস ছাড়াই পাঁচ বছর কাটিয়েছেন। বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন অবশ্য নিজের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব পেয়েছেন।

নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপনের নিজ জেলা কিশোরগঞ্জ। তিনি এপিএস হিসেবে নিজ জেলার সন্তান মোহাম্মদ আলমগীরকে বেছে নিয়েছেন। অবশ্য পাপনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে অনেক দিন থেকেই কাজ করছেন আলমগীর। বিসিবি সভাপতির সঙ্গে আলমগীর প্রায় সার্বক্ষণিক থাকায় ক্রীড়াঙ্গনেও পরিচিতি রয়েছে তার।

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সহকারী একান্ত সচিব জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের মাসিক সম্মানী পাবেন। সহকারী একান্ত সচিবের মেয়াদ মন্ত্রীর মেয়াদ পর্যন্ত অথবা মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ যত দিন এপিএস রাখার অভিপ্রায় পোষণ করেন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা