× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাগ উগড়ে দিলেন ম্যাথুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম

রাগ উগড়ে দিলেন ম্যাথুস

ভালো পারফরম্যান্স করেও ছিলেন দলের বাইরে। কদিন আগে শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে রদবদল হয়। তাতেই কপাল খুলে অ্যাঞ্জেলো ম্যাথুসের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে রবিবার বাইশ গজে ফেরেন। ৪৬ রানের ক্যামিও ইনিংস উপহার দিয়ে  নির্বাচিত হন ‘ম্যাচসেরা’।

ফেরার ম্যাচে শুরুটা নড়বড়ে হলেও ক্ষণিকের ব্যবধানে সেটা পুষিয়ে নেন ম্যাথুস। এক পর্যায়ে রান ছিল ১৫ বলে ৬। এরপর ৩৮ বলে ৪৬ রানের ইনিংস উপহার দেন। শেষ ওভারের প্রথম দুই বলে তার দুটি বাউন্ডারিতেই সমীকরণ নাগালে আসে। এক বল পর তিনি আউট হয়ে গেলেও শেষ বলে জিতে সিরিজে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেছেন, ‘গত দুটি এলপিএলেই ভালো ব্যাটিং-বোলিং করেছি। দুর্ভাগ্যজনকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমাকে নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করতে পারিনি। তবে স্রেফ বিশ্বকাপে ব্যর্থতার ব্যাপার এটি নয়। পরিকল্পনা নেওয়ার জন্য তো দুই বছর ছিল। তারা (নির্বাচকরা) জানতেন যে, কোন অবস্থানে না থাকলে আমরা সেখানে খেলতে পারব না। ’

৩৬ বর্ষী এই অলরাউন্ডার বলেন, ‘নতুন নির্বাচকদের সঙ্গে আমার যোগাযোগ বেশ পরিষ্কার। তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করেছেন এবং তাদের পরিকল্পনার কথাও জানিয়েছেন। খুব ভালো আলোচনা হয়েছে আমাদের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা