× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে শুরু জোকোভিচ-সাবালেনকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ২০:০৮ পিএম

 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেনকা ও নোভাক জোকোভিচ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেনকা ও নোভাক জোকোভিচ

নিজের অর্জনের মুকুটটা বেশ সমৃদ্ধ। যেখানে বসেছে একে একে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম পালক। তাতেই ইতিহাসের ভাগিদার নোভাক জোকোভিচ। মার্গারেট কোর্টের সর্বোচ্চ মেজর ট্রফির জয়ের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন সার্বিয়ান এ সুপারস্টার। নাম্বার ওয়ান জোকোভিচের লক্ষ্য এবার অস্ট্রেলিয়ান এ টেনিস কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়া।

পুরুষদের টেনিসে অবশ্য আগেই সবাইকে টপকে গেছেন। নারী-পুরুষদের টেনিস মিলিয়ে স্ল্যাম জয়ের বিশ্ব রেকর্ডটা এখন নিজের করে নিতে চান ৩৬ বছরের এ মেগাস্টার। লক্ষ্যে অবিচল থেকে দুর্বার বেগে এগিয়ে চলছেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। আজ রবিবার (১৪ জানুয়ারি) শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছেন ডিনো প্রিজমিচকে। ক্রোয়েশিয়ান প্রতিপক্ষকে ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-৪ গেমে ধরাশায়ী করে জোকোভিচ টিকিট কেটেছেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের।

তবে বিদায় নিয়েছেন মারিন চিলিচ। হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোজসানের কাছে আত্মসমর্পণ করেন ক্রোয়াট তারকা ১-৬, ৬-২, ২-৬ ও ৫-৭ গেমে।

জয় দিয়ে নিজের শিরোপা ধরে রাখার মিশনের শুরুটা রাঙিয়েছেন আরিনা সাবালেনকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলারুশের এ তারকা ৬-০ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন জার্মানির এলা সিডেলকে। আর ওয়াকওভার পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। ডেনিশ সুন্দরী অবশ্য পোলিশ প্রতিপক্ষ ম্যাগডা লিনেটের বিরুদ্ধে ৬-২ ও ২-০ গেমে এগিয়ে ছিলেন মার্গারেট কোর্ট এরিনার লড়াইয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা