× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের সমালোচনায় আর্থার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২০:০৬ পিএম

পাকিস্তান বোর্ডের সমালোচনায় মেতেছেন প্রোটিয়াম্যান— সংগৃহীত ছবি

পাকিস্তান বোর্ডের সমালোচনায় মেতেছেন প্রোটিয়াম্যান— সংগৃহীত ছবি

পাকিস্তানের ক্রিকেটে কোচিং প্যানেল নিয়ে একটা মন্তব্য এমন হতে পারে, ‘এখানে কেউ পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে যেতে পারেন না।’ দেশটির ক্রিকেট বোর্ডের অস্থিরতাও পুরোনো। শেষ তিন বছরের হিসাব টানলে দেখা যায়, এ সময়ে চারজন কোচ বদলেছে পিসিবি। বিষয়টি একদমই ভালো লাগেনি পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারের। 

প্রোটিয়া কোচের মতে, বোর্ডের ঊর্ধ্বতন পদগুলোতে এমন ঘন ঘন পরিবর্তন দেশটির ক্রিকেট কাঠামোতে প্রভাব ফেলছে। আর্থারের ভাষায়, পাকিস্তান ক্রিকেট নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আর্থার নিজেও গেছেন এমন দোদুল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে। বোর্ডের এমন অবস্থা নিয়ে তাই ব্যাপক সমালোচনায় মেতেছেন প্রোটিয়াম্যান।

উইজডেনে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আর্থার বলেছেন, ‘পাকিস্তানে অনেক প্রতিভা আছে। আমরা একটি উচ্চমানের কার্যকরী কাঠামো তৈরি করেছিলাম এবং সেটা বাস্তবায়নও করতে যাচ্ছিলাম। কিন্তু চেয়ারম্যান পদের পরিবর্তনের সঙ্গে এটি হারিয়ে গেছে। খুবই হতাশাজনক। পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়েই গুলি করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা