× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৭:৩৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম

নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড। 

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বর পজিশন থেকে শীর্ষ দুয়ে উঠে গেল ইংলিশরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এক ও তিনে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমির আশা দেখছে শ্রীলঙ্কাও।

মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ইংল্যান্ড। ১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামে নিউজিল্যান্ড।

তবে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানে ডেভন কনওয়ের উইকেট হারানোর পর ২০ রানের ব্যবধানে ফিন অ্যালেনকেও হারায় কিউইরা। পাওয়ারপ্লের ৬ ওভারে ব্ল্যাকক্যাপসদের রান আসে ৩৫। 

তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। রানের গতিট বেড়েছে ধীরে ধীরে। ১০ ওভারে ৬৬ রান করা দলটির ১৫ ওভারে এসে সংগ্রহ দাঁড়ায় ১২৩।

উইলিয়ামসন-ফিলিপস জুটি ম্যাচ টেনে নিলেও তাতে বাধ সাধেন বেন স্টোকস। ৪০ রানে উইলিয়ামসনকে ফিরিয়ে ইংল্যান্ডক এগিয়ে দেন। পরের দুই ওভারে আরও ২ উইকেট হারিয়ে শেষদিকে ম্যাচ থেকেই ছিটকে যায় নিউজিল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৬ রান। কিন্তু ৫ রানের বেশি নিতে পারেননি মিচেল স্যান্টনার ও ইশ সোধি। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা বেশ ভালো হয়। উদ্বোধনী জুটিতে বাটলার ও হেলস গড়েন ৬২ বলে ৮১ রানের জুটি। হেলস ৪০ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রান করে ফিরলে ভাঙে এ জুটি। এরপর ৫ রানেই আউট হয়ে যান মঈন আলি। লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২০ রান করে আউট হন। মাত্র ৭ রান করেন হ্যারি ব্রক।

ইনিংসের মাত্র ৮ বল বাকি থাকতে রানআউট হন উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। ৪৭ বলে গড়া তার ৭৩ রানের ইনিংসে ছিল ৭ চারের সঙ্গে ২টি ছক্কার মার।

কিউইদের পক্ষে ২ উইকেট নিয়েছেন লুকি ফার্গুসন।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা