× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না হালান্ডের, কবে ফিরবেন জানালেন গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১২:২৭ পিএম

আর্লিং হালান্ড মিস করেছে এমন আটটি ম্যাচে অপরাজিত রয়েছে ম্যানচেস্টার সিটি। ছবি: এক্স

আর্লিং হালান্ড মিস করেছে এমন আটটি ম্যাচে অপরাজিত রয়েছে ম্যানচেস্টার সিটি। ছবি: এক্স

গত বছর ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচেই সবশেষ দেখা গিয়েছে আর্লিং হালান্ডকে। এরপর থেকে পায়ের চোট নিয়ে মাঠের বাইরে আছেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। ধারণা করা হচ্ছিল, নতুন বছরের শুরুতেই মাঠের লড়াইয়ে দেখা যাবে নরওয়েজিয়ানকে। কিন্তু সেটি আপাতত হচ্ছে না, মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে পারে হালান্ডের। 

অন্তত জানুয়ারির শেষ নাগাদ হালান্ডকে মাঠে দেখার ‍সম্ভাবনা নেই। আজ রাতে বড় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যানসিটি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শুক্রবার কথা বলেছেন দলটির প্রধান কোচ পেপ গার্দিওলা। হালান্ডকে নিয়ে বলেছেন, ‘সে (হালান্ড) জানুয়ারির শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন। ব্যথাটা তার হাড়ে লেগেছে। এটার জন্য সময়ের প্রয়োজন।’

চলতি মৌসুমে ২২ খেলায় ১৯ গোল করেছেন হালান্ড। নিউক্যাসলের বিপক্ষে শনিবারের প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে ইতোমধ্যেই বাদ পড়েছেন। তারপরে সিটির ১৩ দিনের বিরতি রয়েছে। এরপর ২৭ জানুয়ারি এফএ কাপের খেলায় টটেনহামকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচ দিয়েই হালান্ড ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেটা নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে। 

ম্যানসিটির প্রধান কোচ পেপ গার্দিওলার সঙ্গে আর্লিং হালান্ড। ছবি: এক্স

চোটের কারণে যদি মাসের বাকি সময়টাও মিস করেন তবে তিনি ২৭ জানুয়ারি এফএ কাপে টটেনহাম সফরে এবং ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ঘরের মাঠে লিগ ম্যাচেও অনুপস্থিত থাকবেন হালান্ড। গার্দিওলার কথাতে সেটিই বেরিয়ে আসে। সব ঠিক আছে, কিন্তু ডাক্তাররা এক সপ্তাহের জন্য সিদ্ধান্ত নিয়েছে। খুব সম্ভবত ২৬ জানুয়ারি নতুন সিদ্ধান্ত আসতে পারে। আশা করি এই মাসের শেষের দিকে সে প্রস্তুত হয়ে যাবে।’

এদিকে, হালান্ডকে ছাড়াই উড়ছে ম্যানসিটি। হালান্ড মিস করেছে এমন আটটি ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। এক ম্যাচ কম খেলে লিগের টেবিল টপার লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নামিয়ে এনেছে সিটিজেনরা। তবে গার্দিওলা বলেছেন তার দল হালান্ডকে ‘অনেক মিস’ করেছে। ‘আমাদের তাকে দরকার। আশা করি সে ফিরে আসবে এবং শেষ চার-পাঁচ মাস আর কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা