× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ দলটা শুধু দরিভালের নয়, এটা সবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১২:২১ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১২:২৮ পিএম

এ দলটা শুধু দরিভালের নয়, এটা সবার

বুধবারই দরিভাল জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরপর বৃহস্পতিবার ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, যা ইতোমধ্যে হয়ে গেছে। দরিভালকে পরিচয় করিয়ে দিয়েছে সিবিএফ। যদিও তিনি কত দিন পর্যন্ত এ দলের দায়িত্ব সামলাবেন নিশ্চিত করে কিছু বলেনি ফেডারেশন। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৬১ বছর বয়সি ব্রাজিলিয়ান এই কোচ।

বাংলাদেশ সময় আজ ভোররাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দরিভাল নিজের বক্তব্যে বলেছেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে পরিচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের। এটি আগে ছিল শুধুই স্বপ্ন। তবে আজ বলছি জাতীয় দল দরিভালের নয়, জাতীয় দল সবার। দলটা আমাদের সবার। একসঙ্গে আমরা ব্রাজিল ফুটবলকে শক্তিশালী করব এবং আবার আমরা মাঠে অজেয় হব।’

দরিভাল ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় প্রথম অগ্রাধিকার ছিলেন না। সিবিএফের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস প্রাথমিকভাবে কার্লো আনচেলত্তিকে চেয়েছিলেন। কিন্তু ইতালীয় ম্যানেজার রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ালে সে আশা ভেঙে যায়।

যার ফলে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হলেন দরিভাল। দিনিজ গত বছরের জুলাই থেকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি ম্যাচে হারে ব্রাজিল। সে কারণে তার ওপর আস্থা উঠে যায় সেলেকাওদের।

দিনিজের আগে র‌্যামন মেনেজেসও অস্থায়ী মেয়াদে ব্রাজিল কোচ হিসেবে ব্যর্থ হন। মূলত ২০২২ সালের ডিসেম্বরে তিতের বিদায়ের পর থেকেই মাঠে লড়াই করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ সময় নয়টি ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে দলটি। তবে সেলেকাওদের সঙ্গে ব্রাজিলের নতুন এ চুক্তি নতুন সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

সিবিএফের সাবেক ভাইস প্রেসিডেন্ট লুইস আনাপিও দরিভালকে সমর্থন করছেন। বলেছেন, ‘আমি মনে করি তাকে (দরিভাল) নিয়োগ দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। তার আলাদা কোনো চাহিদা নেই এবং তার হাতে যা থাকে তাই নিয়েই সে সর্বোচ্চটা বের করে আনতে চেষ্টা করে। সে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত কিছু চাপিয়ে দেয় না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা