× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১১:১১ এএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১১:২০ এএম

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

আগেই ফাইনাল নিশ্চিত ছিল রিয়াল মাদ্রিদের। অপেক্ষা ছিল প্রতিপক্ষের। ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে কার্লো আনচেলত্তির দলের প্রতিপক্ষ হলো বার্সেলোনা। ম্যাচে কাতালানদের হয়ে গোল ২টি করেন রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামাল।

গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় জাভি হার্নান্দেজের দল।  ম্যাচ ঘড়ির অষ্টম মিনিটে গোলের সুযোগ পায় তারা। ফেরান তোরেসের ডান পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। এরপর ২৮তম মিনিটে সুযোগ হেলায় হারান সার্জিও রবার্তো। গোল মিসের মহড়ায় প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৫৯ মিনিটে গোলের ডেডলক ভাঙে। বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালে জড়ান লেভানডোভস্কি। তার ঠিক ৯ মিনিট পর  ফের সুযোগ পায় বার্সা। ৬৮ মিনিটে জোয়াও ফেলিক্সের জোরালো শট রুখে দেন ওসাসুনার গোলরক্ষক। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেলিক্সের পাস থেকে জয় নিশ্চিত করেন ইয়ামাল। 

প্রসঙ্গত, ফাইনালে আগামী রবিবার রিয়ালের মুখোমুখি হবে বার্সা। ২০১৯-২০ মৌসুম থেকে চার দলের নতুন আঙ্গিকে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত আসরে ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার শোধের মিশন রিয়ালের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা