× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গ্রিজমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ২৩:৩৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ২৩:৩৮ পিএম

অ্যান্তোনিও গ্রিজমান

অ্যান্তোনিও গ্রিজমান

ফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেনি আটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হার মেনেছে তারা রিয়াল মাদ্রিদের কাছে। সৌদি আরবের রিয়াদে আট গোলের থ্রিলার ৫-৩ গোলে জিতে ফাইনালে নাম লিখেছে কোচ কার্লো আনচেলত্তির দল। সেমিফাইনালে দল ধরাশায়ী হলেও ৫০ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন অ্যান্তোনিও গ্রিজমান।

১৯৭৪ সালে ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়নস লিগ) ফাইনালে রেকর্ড গড়েছিলেন আটলেটিকোর লুইস আরাগোনেস। অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে বায়ার্ন মিউনিখের জালে বল জড়িয়েছিলেন। তাতেই ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা বনে গিয়েছিলেন আরাগোনেস। এই ম্যাচটিও অ্যাটলেটিকো জিততে পারেনি। জিতেছিল বাভারিয়ানরা।

৫০ বছর পর আরাগোনেসের সেই গোলটি আলোচনায় নিয়ে এসেছেন গ্রিজম্যান। সেই গোলটি ছিল আরাগোনেসের ১৭৩তম গোল। তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন গ্রিজম্যান। ১৭৪ গোল নিয়ে অ্যাটলেটিকোর সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি এ তারকা।

রেকর্ড করলেও আরাগোনেসের মতো হারের তেতো স্বাদ হজম করেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী এ তারকা প্লেমেকার। গত ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন গ্রিজম্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা