× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে- ব্রাজিলের নতুন কোচ দরিভাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ২০:০৭ পিএম

ব্রাজিলের নতুন কোচ দরিভাল। ছবি: এক্স

ব্রাজিলের নতুন কোচ দরিভাল। ছবি: এক্স

কদিন আগেই খবর বেরিয়েছিল- ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন দরিভাল জুনিয়র। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। বুধবার এক বিবৃতিতে দরিভালের দায়িত্ব নেওয়ার বিষয়টি অবশেষে নিশ্চিত করেছে সিবিএফ। এরপরই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে নিজের অভিব্যক্তি শেয়ার করেছেন ৬১ বছর বয়সী এই কোচ। সাবেক সাও পাওলো কোচ লিখেছেন- ‘এটা এমন একটা ডাক যা আপনি উপেক্ষা করতে পারবেন না। স্বাভাবিকভাবে আমিও পারিনি। যা কি না স্বপ্ন সত্যি হওয়ার মতো। সত্যি আমি সম্মানিতবোধ করছি। নিজের দেশের দায়িত্ব পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আশা করি এটি একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে।’

এর আগে সিবিএফ বিবৃতিতে বলেছে, ‘আমাদের পুরুষ জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার দরিভাল জুনিয়র। শিগগিরই তাকে সিবিএফ হেডকোয়ার্টারে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

এর আগে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনারিও, অ্যাটলেটিকো প্যারানেন্স, ইন্টারন্যাশনাল, ভাস্কো দা গামা, ফ্লমিনেন্স, পালমেইরাস, ফ্লামেঙ্গো এবং সাও পাওলোসহ বেশ কিছু ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে অধিক ভ্রমণকারী কোচ হিসেবে পরিচিত দরিভাল। কোপা লিবার্তাদোরেসে ফ্লামেঙ্গোকে ট্রফি জিতিয়েছেন তিনি। ক্রাইসিসম্যান হিসেবেখ্যাত এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে সাও পাওলোর হয়ে কাজ করেছেন।

এবার তার ওপর সওয়ার হয়ে উদ্ধার পেতে চাইছে ব্রাজিল। কেননা দলটির সাম্প্রতিক অবস্থা খুব একটা সুবিধার নয়। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ছয় নম্বরে আছে সেলেকাওরা। সবশেষ ছয় ম্যাচের মধ্যে কেবল দুটিতে জয় পেয়েছে তারা। হেরেছে তিন ম্যাচে, বাকি একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা