× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান ওপেন

রাদুকানুর মুখোমুখি শেলবি, মারের প্রতিপক্ষ টমাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:৫৪ পিএম

এমা রাদুকানু। ছবি: এক্স

এমা রাদুকানু। ছবি: এক্স

অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্রান্ডস্ল্যামে ফিরতে যাচ্ছেন এমা রাদুকানু। আগামী ১৪ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বছরের প্রথম গ্রান্ডস্ল্যাম। যেখানে প্রথম রাউন্ডে আমেরিকান টেনিসকন্যা শেলবি রজার্সের মুখোমুখি হবেন রাদুকানু। যেখানে পুরুষদের এককে অ্যান্ডি মারে পেয়েছেন টমাস মার্টিনকে। তবে তৃতীয় রাউন্ডেই নোভাক জোকোভিচের সঙ্গে দেখা হবার সুযোগ রয়েছে মারের।

রাদুকানু ২০২১ সালে গ্রান্ডস্ল্যাম জেতার পর ইনজুরিতে পড়েন। প্রথম রাউন্ডে জিতলে তৃতীয় রাউন্ডে অল ব্রিটিশ এককের দেখা হওয়ার ‍সুযোগ রয়েছে। কেননা সেখানে কেটি বোল্টারের মুখোমুখি হতে হবে তাকে।

শেলবি রজার্স। ছবি: এক্স

এর আগে গত বছর মেলবোর্নে একটি মার্কি ইভেন্টে যোগ দেন। সেখানে প্রথম রাউন্ডে জিতলেও দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে পরাজিত হন কোকো গফের কাছে। অকল্যান্ড ক্ল্যাসিকোয় ফেরার আগে ২০২৩ সালটা মোটেও ভালো কাটেনি ব্রিটেনের এই গ্রান্ডস্ল্যামজয়ী রানির। কব্জির ইনজুরির কারণে তাকে সার্জারি করাতে হয়েছিল।  এদিকে, রজার্স তার ক্যারিয়ার সেরা সময় কাটিয়েছেন ২০২২ সালে। সেবার ক্যারিয়ার সর্বোচ্চ ৩০ নম্বর র‌্যাঙ্কিংয়েও উঠেছিলেন তিনি। তবে পেটের অসুবিধার কারণে বেশ কিছু মাস মিস করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা