× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের মাঠে ফিরছেন পিকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:০০ পিএম

ফের মাঠে ফিরছেন পিকে

জার্সি-বুট আলমারিতে তুলে রাখার ১৪ মাস পর ফের ফুটবলে ফেরার ঘোষণা দিলেন জেরার্ড পিকে। কোচ হিসেবে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন স্পেন ও বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার। গত মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ ৩৬ বর্ষী তারকা লেখেন, ‘নতুন বছরে ভেবেচিন্তে ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড় হিসেবে নয় কোচ হিসেবেই মাঠে থাকব। বিস্তারিত পরে জানাব।’

২০২২ সালের শেষের দিকে আচমকা পেশাদার ফুটবল থেকে অবসরের যান পিকে। খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময়টা কাটান বার্সেলোনায়। ক্যাম্প ন্যুয়ে ১৪ বছরের ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগাসহ মোট ৩০টি শিরোপা জেতেন।  দেশের হয়ে তিনি ২০১০ সালে জেতেন বিশ্বকাপ, ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা