× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেন জার্গেনসেনের শূন্যস্থানে আন্দ্রে অ্যাডামস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৪:২৬ পিএম

আন্দ্রে অ্যাডামসকে অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

আন্দ্রে অ্যাডামসকে অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপের পরই নিউজিল্যান্ডের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন। কিউই কোচিং প্যানেলে এবার তার স্থলাভিষিক্ত হলেন আন্দ্রে অ্যাডামস। তবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে সাময়িকভাবে তিনি বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন।

প্রধান কোচ গ্যারি স্টিডের সঙ্গে কাজ করবেন ৪৮ বছর বয়সী অ্যাডামস। এই প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে আছেন কিউইদের সাবেক ব্যাটার লুক রনকি। অকল্যান্ডে ১২ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অ্যাডামস প্রথমবারের মতো টিম সাউদি, অ্যাডাম মিলনেদের কোচের ভূমিকায় থাকবেন।

নিউজিল্যান্ডের হয়ে ৪২টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাডামস। ইংলিশ কাউন্টিতে নটিংহাম্পশায়ারের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের আগে হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন এই কিউই। 

এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসে বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৯ সালে মিচেল স্টার্ককে বাজে ফর্ম থেকে বের করে আনতে দারুণ ভূমিকা পালন করেন অ্যাডাম। অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে সিডনি সিক্সার্সেরও দায়িত্ব সামলেছেন অ্যাডামস। এর বাইরে অকল্যান্ডে কাজ করার সময় লকি ফার্গুসনকে আবিষ্কার করেন তিনি।

বিচিত্র অভিজ্ঞতার এই মানুষটি নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের হয়েও কাজ করেছেন। গত সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে বোলিং কোচ ছিলেন তিনি। 

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। যেটি শুরু হবে আগামী পরশু। এরপর দলটি হ্যামিল্টন এবং ডুনেডিনে ভ্রমণ করবে। যেখানে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, উইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়েই মাঠের প্রস্তুতিতে নামবে কেন উইলিয়ামসনের দল। বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বেশিরভাগ তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রায় সব তারকাকে ফেরানো হয়েছে। এছাড়া ইনজুরিতে পড়া ম্যাট হেনরি ও ফার্গুসনরাও শর্টার ফরম্যাটের এই সিরিজে ফিরেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা