× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ বছর পর নাইকি ছাড়লেন টাইগার উডস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ০১:০২ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১১:১৬ এএম

মার্কিন গলফার টাইগার উডস

মার্কিন গলফার টাইগার উডস

সম্পর্কটা দীর্ঘদিনের। নাইকির সঙ্গে সেই ২৭ বছরের বন্ধনটা এবার ছিন্ন করছেন টাইগার উডস। প্রায় তিন দশক ধরে চলা চুক্তিটি অবশেষে শেষ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এ গলফ কিংবদন্তি।

গলফের প্রথম কোটিপতি হতে টাইগার উডসকে সহায়তা করেছিল নাইকি। সোমবার সমাজমাধ্যমে এক বিবৃতিতে ১৫ বারের মেজরজয়ী উডস নাইকিকে দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

নাইকির সঙ্গে উডস প্রথম চুক্তিবদ্ধ হন ১৯৯৬ সালে। গত ২৭ বছর এ চুক্তি থেকে আয় করেছেন প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ৪৮ বছর বয়সের গলফার উডস ও নাইকি সমার্থকই হয়ে দাঁড়িয়েছিল।

নাইকির স্পন্সরশিপ চুক্তি নিয়ে উডস বলেন, ‘২৭ বছর আগে বিশ্বের অন্যতম আইকনিক একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি শুরু করতে পেরে সৌভাগ্যবান ছিলাম। এর পরের দিনগুলো দুর্দান্ত কিছু মুহূর্ত ও স্মৃতিতে পূর্ণ, নাম বলতে গেলে অনন্তকালেও শেষ হবে না।’

টাইগার উডস আরও জানান, ‘ফিল নাইটের (নাইকির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা) প্যাশন ও দূরদৃষ্টি নাইকি এবং নাইকি গলফের এ চুক্তি সম্ভব করেছে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি নাইকির সব কর্মী এবং দুর্দান্ত সব অ্যাথলেট, যাদের সঙ্গে এ পথে কাজ করার আনন্দ পেয়েছি আমি।’

নতুন স্পনসর নিয়ে কিছু জানাননি টাইগার উডস। তবে লস অ্যাঞ্জেলেসে আগামী মাসে জেনেসিস ইনভাইটেশনালে নতুন স্পন্সর নিয়ে জানানোর আভাস দিয়েছেন উডস, ‘লোকে জিজ্ঞাসা করবে, নতুন কোনো অধ্যায় যুক্ত হচ্ছে কি না। হ্যাঁ, নিশ্চিতভাবেই আরেকটি অধ্যায় আছে। লস অ্যাঞ্জেলেসে দেখা হবে! টাইগার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা