× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ২০২৪

বরিশালের হয়ে খেলবেন ‘কিলার’ মিলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২০:১৬ পিএম

ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন ডেভিড মিলার; ফাইল ছবি

ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন ডেভিড মিলার; ফাইল ছবি

আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। এবারের আসরে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। বাঁহাতি এই প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটারের সঙ্গে চুক্তির খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

অবশ্য মিলারকে আসরের শুরুর দিকে পাবে না বরিশাল ফ্র্যাঞ্চাইজি। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার এসএটি-টোয়েন্টির কারণে বেশকিছু ম্যাচ মিস করবেন তিনি। তবে আসরের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন এই প্রোটিয়া হার্ডহিটার। সেক্ষেত্রে বরিশালের জার্সিতে ৩ থেকে ৪ টি ম্যাচে এই দেখা যাবে 'কিলার' খ্যাত এই ব্যাটার।  

এবারের আসরে বরিশালকে নেতৃত্ব দেবেন টাইগার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার ছাড়াও দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটার। সবমিলিয়ে শিরোপার লড়াইয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুনরা।

রিটেইন ও ডিরেক্ট সাইনিং: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালেগে, ডেভিড মিলার।

ড্রাফট: মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, দিনেশ চান্ডিমাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা