× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করেছেন সাদিও মানে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:৪৯ পিএম

সাদিও মানে ও তার স্ত্রী আয়শা টাম্বা। ছবি : টুইটার

সাদিও মানে ও তার স্ত্রী আয়শা টাম্বা। ছবি : টুইটার

ছোটবেলার এক সময়ের বান্ধবী আয়েশা তাম্বাকে বিয়ে করেছেন সেনেগালের উইঙ্গার সাদিও মানে। দেশটির রাজধানী ডাকারে তাদের বিয়ে হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন আফ্রিকান কাপজয়ী এই তারকা। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করলেন তিনি। অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার স্ত্রীর কয়েকটি ছবি।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। কাসামানসার বাসিন্দা তিনি। কিশোর থাকা অবস্থায় তাদের পরিচয়। স্কুলে থাকাকালীন আয়শার যত্ন নেওয়ার পাশাপাশি পড়াশোনার খরচও বহন করতেন মানে।

এর আগে এক সাক্ষাকৎকারে মানেও জানিয়েছিলেন, তিনি এমন একটা মেয়ে চান যে ধর্মভিরু। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন। যার শুধু বাহ্যিক সৌন্দর্য্য নয়, থাকতে হবে মনের সৌন্দর্য্যও। এমন ঘোষণার পর অবশ্য অনেকেই মানের শর্ত পূরণে এগিয়ে আসে। তবে নতুন কাউকে নয় শেষমেশ ছোটবেলার বান্ধবী আয়শা টাম্বাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা