রুবেল রেহান
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ০০:২১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১১:৩১ এএম
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি : সংগৃহীত
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর বেঁচে নেই। ফুটবলে মাত্র তিনজন কিংবদন্তি একই সঙ্গে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তাদের মধ্যে বেকেনবাওয়ার একজন। ৭৮ বছর বয়সে তিনি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
কিংবদন্তি বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়। জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি তার মৃত্যুতে বলেছে, ‘আজ রাতে একটি নক্ষত্রের পতন হলো। এ রাতে তার মৃত্যুর সংবাদ সবচেয়ে বড় ধাক্কা। তিনি জার্মানিতে বিশ্বকাপ এনেছেন। এ খেলাটির ইতিহাসে তিনি সত্যিকারের নায়ক। তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’

কাইজার (সম্রাট) হিসেবে পরিচিত এই ফুটবলার পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপার স্বাদ নেন। জার্মানির হয়ে সব মিলিয়ে ১০৪ ম্যাচ খেলেছেন তিনি।
বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭০-এর দশকে টানা তিনটি ইউরোপিয়ান কাপ জেতেন বেকেনবাওয়ার। তার সময়ের এমনকি সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি পেয়েছেন বেকেনবাওয়ার।
