ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ০৯:৪২ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলাটি শুরু হবে।
গুরুত্বপূর্ণ এ খেলার আগে দুই দলের একাদশেই পরিবর্তন আনা হয়েছে। চোটগ্রস্ত হজরতুল্লাহ জাজাইয়ের পরিবর্তে আফগান একাদশে গুলবাদিন নাইব জায়গা পেয়েছেন। আর লঙ্কান একাদশে সুযোগ পেয়েছেন প্রমোদ মাদুশান, বাদ গিয়েছেন চামিকা করুণারত্নে।
শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়াহিদু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা, মাহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও পাথুম নিশানাকা।
আফগানিস্তান একাদশ
গুলবাদিন নাইব, ইবরাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, ফজলে হক ফারুকি, আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, মুজিবুর রহমান ও উসমান গনি।
প্রবা/আরএম/জেও