× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসসেরায় প্রথমবার তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:৪৬ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম

মাসসেরায় প্রথমবার তাইজুল

গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে জয় পায় নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন স্বাগতিক দল। ১০ উইকেট তুলে ম্যাচসেরা হন তাইজুল ইসলাম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শিকার করেন ৫ উইকেট। নির্বাচিত হন সিরিজসেরা। তার হাত ধরে দেশের মাটিতে প্রথমবারের মতো কিউদের বিপক্ষে টেস্টে জেতে বাংলাদেশ। এর পুরস্কার হিসেবে ডিসেম্বরের সেরা ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো আইসিসির মনোনয়ন পেয়েছেন তাইজুল। নভেম্বরে মাসসেরা নারী ক্রিকেটার হয়েছিলেন নাহিদা আক্তার। ডিসেম্বরের পুরস্কারও আসতে পারে বাংলাদেশে।

আইসিসির মাসসেরার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তার নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে মর্যাদার অ্যাশেজ ছিনিয়ে নেন কামিন্স। সবে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেট এবং বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৬১ রান দিয়ে নেন ৫ উইকেট। হয়েছেন সিরিজসেরা। অস্ট্রেলিয়াও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পুনরুদ্ধার করেছে শীর্ষস্থান। 

এ তালিকায় আছেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস। বল হাতে যেমন-তেমন, ব্যাট হাতে মনের মতোন ফিলিপস। ডিসেম্বরে বাংলাদেশ সফরে দেখান অলরাউন্ড নৈপুণ্য। সিলেট টেস্টে ৫ উইকেটের পাশাপাশি ৫৪ রান, ঢাকা টেস্টে ৩ উইকেটের পাশাপাশি ৮৭ এবং অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাচসেরা নির্বাচিত হন। 

মেয়েদের মাসসেরার লড়াইয়ের সেরা তিনের দুজনই ভারতের। জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা ছাড়াও জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা