প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৩৭ পিএম
গোলের পর সতীর্থদের সঙ্গে ফিল ফোডেনের উল্লাস। ছবি: টুইটার
গত বছর আগস্টের পরে মাঠে নামলেন কেভিন ডি ব্রুইন। তার অনুপুস্থিতি ভালোই ভুগিয়েছে ম্যানচেস্টার সিটিকে। লিগ শিরোপা ধরে রাখতে হিমশিম খাচ্ছে দলটি। প্রিমিয়ার লিগে যে কারণে শীর্ষ তিনেও নেই সিটিজেনরা। তবে এফএ কাপে বেলজিয়াম তারকার ফেরার ম্যাচটি রাঙিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে হার্ডার্সফিল্ডকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ট্রেবলজয়ীরা। খেলায় জোড়া গোল করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ফিল ফোডেন।
খেলায় চারটি গোল করেছে ম্যানসিটির খেলোয়াড়েরা। যার দুটি করে হয়েছে দুই অর্ধে। অন্যটি ছিল হার্ডার্সফিল্ডের আত্মঘাতি গোল। একটি করে গোল করেছে জুলিয়ান আলভারেজ, অসকার বব এবং জেরেমি ডকুর।