× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাজার যুক্তি প্রত্যাখ্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:২৯ পিএম

খাজার যুক্তি প্রত্যাখ্যান

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগানসংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। জুতায় লেখা ছিল ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘সবার জীবনই গুরুত্বপূর্ণ’। বিষয়টি প্রত্যাখ্যান করে আইসিসি। পরে ‘কালো বাহুবন্ধনী’ পরে মাঠে নামেন খাজা। ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষ থেকে অস্ট্রেলিয়ান ওপেনারকে ভর্ৎসনা দেওয়া হয়। তখন এক ভিডিও বার্তায় আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন খাজা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করেন। ৩৭ বর্ষী ওপেনারকে ভর্ৎসনার সিদ্ধান্ত বহাল থাকছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তার সব যুক্তিতর্ক প্রত্যাখ্যান করতে চলেছে। মেলবোর্নভিত্তিক দৈনিক দ্য এজের বরাত দিয়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’।

খাজা আপিলে বলেছিলেন, ‘আমি আইসিসির নিয়ম ও অতীত উদারহরণ অনুসরণ করেই কালো বাহুবন্ধনী পরেছি। অনেকেই তার ব্যাটে স্টিকার লাগিয়ে, জুতায় নাম লেখে খেলেছে। তখন তো কাউকে আইসিসির অনুমতি নিতে হয়নি, এমনকি তাদের তিরস্কারও করা হয়নি। আমি আইসিসির নিয়মকে শ্রদ্ধা করি। কিন্তু আমি তাদের জিজ্ঞেস করব, নিয়মটা সবার ক্ষেত্রে ন্যায়সঙ্গত কি না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা