× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট ক্রিকেট বাঁচাতে ডি ভিলিয়ার্সের পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:২৩ পিএম

টেস্ট ক্রিকেট বাঁচাতে ডি ভিলিয়ার্সের পরামর্শ

প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে হতাশ এবি ডি ভিলিয়ার্স। কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

ডি ভিলিয়ার্স বলেন, ‘এই সিরিজে তৃতীয় টেস্ট না থাকায় আমি খুশি নই। এর জন্য সারা বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটকে দায়ী করতে হবে। আমি জানি না কাকে দোষ দেব, কিন্তু বুঝতে পারি যে কিছু একটা ভুল হয়েছে। যদি সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান এবং দেখতে চান যে বিশ্বের সেরা টেস্ট দল কোনটি, তাহলে কিছু বিষয় পরিবর্তন করতে হবে।’

আসন্ন নিউজিল্যান্ড সফরেও দুই টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যেখানে ৭ জন আছেন অভিষেকের অপেক্ষায়। কখনও আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা নিল ব্রান্ডকে করা হয়েছে অধিনায়ক। মূলত দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টির দ্বিতীয় আসরে প্রথম সারির ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ায় নিউজিল্যান্ডে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা