× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাস্তি পাচ্ছেন আবরার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৭:৫৬ পিএম

শাস্তি পাচ্ছেন আবরার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন পাকিস্তানের রহস্যময়ী স্পিনার আবরার আহমেদ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক রিপোর্টে দাবি করেছে, পায়ের সমস্যায় ভোগা আবরার পুনর্বাসনকে যথেষ্ট গুরুত্ব দেননি। তার সমস্যা আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে আবরারের পুনর্বাসন প্রক্রিয়া জাতীয় ক্রিকেট একাডেমিতে থেকে বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

রিজার্ভ খেলোয়াড় হিসেবে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন আবরার। আসর চলাকালে তিনি ব্যথার কথা জানান। প্রাথমিক রিপোর্টে তার কোমরের নিচের সায়াটিকা নার্ভের সমস্যা নির্ণয় করা হয়। সে সময় কিছু ব্যায়ামের পরামর্শ দিয়ে পুনর্বাসনে যেতে বলা হয় তাকে। টুর্নামেন্টের শেষদিকে তার পুনরায় ব্যথাও ওঠে। তখন ম্যানেজমেন্ট জানতে পারে আবরার নিয়মিতভাবে ব্যায়ামগুলো করছেন না। ফলে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ এবং আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না ২৫ বর্ষী এই স্পিনারের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা