× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদো এখানেও নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ২০:০৬ পিএম

মেসি জায়গা পেলেও, আইএফএফএইচএস-এর বর্ষসেরা তালিকায় নেই রোনালদো— সংগৃহীত ছবি

মেসি জায়গা পেলেও, আইএফএফএইচএস-এর বর্ষসেরা তালিকায় নেই রোনালদো— সংগৃহীত ছবি

মাস কয়েক আগে ২০২৩ সালের সেরা ১০ খেলোয়াড়ের নাম জানিয়েছিল আইএফএফএইচএস। ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করা সংস্থাটির সেরার তালিকায় জায়গা না পেয়ে একটি পোস্টে অট্টহাসির ইমোজি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বর্ষসেরা একাদশেও রোনালদোকে রাখেনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস। সিআরসেভেন না থাকলেও ১১ জনের একজন হয়েছেন লিওনেল মেসি।

আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে ৫ জন রয়েছেন ম্যানচেস্টার সিটির ফুটবলার। ৩ জন বায়ার্ন মিউনিখের। একজন করে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিয়ামির। বর্ষসেরা একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিলের তারকা এডারসন। রক্ষণে জায়গা পেয়েছেন আলফনসো ডেভিস ও কিম মিনজে। তাদের সঙ্গে রয়েছেন রুবেন দিয়াজ।

মাঝমাঠে সেরার তালিকায় আছেন মেসি, রিয়ালের হয়ে গোলবন্যা ছোটানো বেলিংহাম এবং সিটির হয়ে ট্রেবলজয়ী কেভিন ডি ব্রুইনে ও রদ্রি। আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেন। সবশেষ বছরে সর্বোচ্চ গোল করেও ‘টিম অব দ্য ইয়ারে’ নাম ওঠেনি রোনালদোর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা