× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্টিনেজের গোল, রোমাঞ্চকর জয়ে শীর্ষেই ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২০:০১ পিএম

গোলের পর লাওতারো মার্টিনেজের উল্লাস। ছবি: টুইটার

গোলের পর লাওতারো মার্টিনেজের উল্লাস। ছবি: টুইটার

অবনমন অঞ্চলে থাকা হেলাস ভেরোনার সঙ্গে অনুমিতভাবেই ম্যাচের শুরতেই লিড নেয় ইন্টার মিলান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অতিথি দলটি। এরপর খেলার যোগ করা সময়ের গোল করে ইন্টার। খেলা সেখানেই শেষ হলে হয়ত ইন্টার সমর্থকরা খুশিই হতেন। কিন্তু তাদের দুশ্চিন্তায় রেখে পেনাল্টি পায় হেলাস ভেরোনা। যদিও স্পট কিক নিতে এসে শট লক্ষ্যে রাখতে পারেননি থমাস হেনরি। এর আগে দলকে তিনিই সমতায় ফিরিয়েছিলেন। কিন্তু শেষ পরীক্ষায় সমর্থকদের হতাশ করেছেন এই ফ্রেঞ্চ তারকা। উত্তেজনাপূর্ণ যোগ করা সময়ের রোমাঞ্চ শেষে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিমিওনে ইনজাগির দল। 

সিরি’আ-তে শনিবার সন্ধ্যায় মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল ইন্টার। ১৯ রাউন্ড শেষে দুইয়ে থাকা জুভেন্টাসের সঙ্গে আরও ব্যবধান বাড়িয়ে নিল ইন্টার। তাদের ঝুলিতে এখন ৪৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা জুভেন্টাসের পয়েন্ট ৪৩। ৩৬ পয়েন্ট নিয়ে তিনে এসি মিলান। চারে ফিওরেন্তিনা (৩৩) এবং পাঁচে বলনা (৩২)।

লাওতারো মার্টিনেজ। হেলাস ভেরোনার বিপক্ষে গোলের পর এভাবেই ক্যামেরাবন্দি হন। ছবি: টুইটার

অথচ রোমাঞ্চকর ম্যাচটির শুরুটা হয়েছিল ইন্টারের গোল দিয়ে। ১৩ মিনিটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষে এক গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় ইন্টার।

বিরতি থেকে ফিরে লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় ইন্টার। তবে হেলাস ভেরোনার গোলরক্ষক লরেঞ্জো মন্টিপোর বাধা টপকাতে পারেননি মার্টিনেজ, মার্কাস থুরাম এমনকি ফেদেরিকো দিমার্কোরা। তবে ৭৪ মিনিটে সান সিরোর সমর্থকদের চুপ করিয়ে দিয়ে সমতায় ফেরে অতিথিরা। এরপর ৯০ মিনিট খেলা শেষে ১-১ সমতাই ধরে রাখতে দলটি। ম্যাচের ফলাফলকে অনেকেই তখন হয়ত সম্ভাব্য ড্র হিসেবে মেনে নিয়েছিলেন। 

কিন্তু যোগ করা সময়ে দুই দলই খেলেছে চরম আক্রমণতাত্মক ফুটবল। যেখানে ৯৩ মিনিটে ডেভিড ফেরেত্তির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। এক মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হেলাস ভেরোনার দার্কো লাজোভিক। দশ জনের দলে পরিণত হয় অতিথিরা। তারপরও শেষ মুহূর্তেও হাল ছাড়েনি দলটি। যোগ করা সময়ের ১০ মিনিটের মাথায় ভিএআর রিভিউয়ে পেনাল্টি পক্ষে যায় হেলাস ভেরোনার। কিন্তু সমতায় ফেরার দারুণ সুযোগটি কাজে লাগাতে পারেনি দলটি। গোলরক্ষক সোমারকে বিভ্রান্ত করতে পারলেও হেনরির শট গিয়ে লাগে পোস্টে। নাটকীয় ম্যাচের সমাপ্তি ঘটে ওখানেই। যেখানে সুযোগ পেয়েও হতাশার পরাজয় নিয়ে মাঠ ছাড়ে হেলাস ভেরোনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা