× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে পাবেন স্যার গ্যারি সোবার্স ট্রফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:৫৭ পিএম

কে পাবেন স্যার গ্যারি সোবার্স ট্রফি

তিন সংস্করণের বর্ষসেরার দৌড়ে থাকাদের নাম প্রকাশের পর এবার সব সংস্করণ মিলিয়ে কারা আছেন সেরার দৌড়ে, তাদের নাম জানিয়েছে আইসিসি। বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি সোবার্স ট্রফির মনোনয়ন তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন প্যাট কামিন্স। চারজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আরেকজন অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড। সেরার দৌড়ে আছেন ভারতের দুই তারকা— বিরাট কোহলি ও রবিন্দ্র জাদেজা।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারী বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। নারীদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘র‌্যাচেল ফ্লিন্ট ট্রফি’র সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও অস্ট্রেলিয়ার বেথ মুনি। 

২০২৩ সাল স্বপ্নের মতো কেটেছে অস্ট্রেলিয়ার, বিশেষ করে কামিন্সের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জেতার পর ব্যক্তিগত পারফরম্যান্সেও কামিন্স ছিলেন উজ্জ্বল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনাল দুটোতেই ম্যাচসেরা হওয়া ট্রাভিস হেড আছে সবার চেয়ে এগিয়ে। তিন ফরম্যাটে ৩১ ম্যাচ খেলে গত বছর এক হাজার ৬৯৮ রান করেছেন তিনি।

বছরটি ভারতের জন্য আক্ষেপের হলেও বিরাট কোহলি ছিলেন দাপুটে, ৩৫ ম্যাচে ২ হাজার ৪৮ রান করেছেন তিনি। এর মধ্যে ওয়ানডেতে ২৭ ম্যাচে ১ হাজার ৩৭৭ রান করেন তিনি। কামিন্স-কোহলিদের সঙ্গে বর্ষসেরার দৌড়ে আছেন রবীন্দ্র জাদেজাও। তিন ফরম্যাট মিলিয়ে গত বছর ৬১৩ রান ও ৬৬ উইকেট নিয়েছেন ভারতের অলরাউন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা