× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদা পোশাকে বর্ষসেরার দৌড়ে যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:৫৪ পিএম

সাদা পোশাকে বর্ষসেরার দৌড়ে যারা

২০২৩ সালের বর্ষসেরা টেস্ট দলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে সেরার খেতাব জিততে লড়বেন তিনজন ব্যাটার এবং একজন অলরাউন্ডার। সাদা পোশাকে সেরার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, উসমান খাজা, ইংল্যান্ডের জো রুট এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শেষ হয়ে যাওয়া বছরে বাকিদের পেছনে ফেলে এই চারজন জায়গা করে নিয়েছেন শেষ বাছাইয়ের তালিকায়।

লাল বলের ক্রিকেটে ২০২৩ সাল দাপটের সঙ্গে পার করেছেন অশ্বিন। ৭ টেস্টে ঝুলিতে পুরেছেন ৪১ উইকেট। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৪ ম্যাচে ভারতের স্পিনার নেন ৩৫ উইকেট। সেরার দৌড়ে এ নিয়ে তৃতীয়বারের মতো জায়গা করেছেন অশ্বিন। ২০১৬ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন ভারতের এই স্পিনার।

অশ্বিনের সঙ্গে সেরার দৌড়ে বেশ পোক্ত অবস্থানে আছেন ট্রাভিস হেড। ১২ ম্যাচে অজি ব্যাটার তুলেছেন ৯১৯ রান। তালিকায় আরেক অজি ক্রিকেটার উসমান খাজা আছেন ১২১০ রান নিয়ে। অজি ওপেনার ১৩ টেস্টে তুলেছেন হাজারের বেশি রান। ৮ ম্যাচে ৮ উইকেট আর ৭৮৭ রান নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা