× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নে ভারতীয়দের দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২২:১১ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ২২:১৬ পিএম

শুবমান গিল, মোহাম্মদ শামি, বিরাট কোহলি ও ড্যারিল মিচেল

শুবমান গিল, মোহাম্মদ শামি, বিরাট কোহলি ও ড্যারিল মিচেল

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে হচ্ছেন? সেটা অবশ্য এখনই বলা সম্ভব নয়। তবে ভারতীয় কোনো ক্রিকেটারই হয়তোবা এবার মর্যাদাকর পুরস্কারটি পেতে যাচ্ছেন। সেটা অনেকটা নিশ্চিতই বলা যায়।

সেরা হতে পারেন বিরাট কোহলি। কিংবা অ্যাওয়ার্ডটি উঠতে পারে মোহাম্মদ শামির হাতে। শুবমান গিলও হতে পারেন ২০২৩ সালের সেরা ওয়ানডে ক্রিকেটার।

এটা কোনো ভবিষ্যদ্বাণী নয়। এমনটা আঁচ করা হচ্ছে আসলে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত সংক্ষিপ্ত তালিকা দেখে। পুরস্কারটির জন্য সেরা চার ক্রিকেটারকে বেছে নিয়েছে আইসিসি।

ভারতীয় এই তিন ক্রিকেটারই লিস্টে আধিপত্য বিস্তার করছেন। ত্রয়ী তারকার সঙ্গে বাছাইয়ে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের একজন। তিনি আর কেউ নন ড্যারিল মিচেল। বলা যায়, তার সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা খুব কম।

তবে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পাননি ভারতের কেউ। মেয়েদের তালিকায় আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা