ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৫:১৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৫:৩৪ পিএম
রায়ান বার্ল
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন জিম্বাবুয়ের রায়ান বার্ল।
সোমবার (৩১ অক্টোবর) সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।
তারা সেখানে লিখেছে, জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার!
আরও লেখা হয়, বাংলাদেশি এবং বিপিএল ক্রিকেট অনুরাগীদের কাছে রায়ান একটি পরিচিত নাম, সে সম্প্রতি ক্রিকেট বিশ্বের মনোযোগ কেড়েছিলে যখন সে অস্ট্রেলিয়ার যেকোনো ফরম্যাটে জিম্বাবুয়ের প্রথম জয়ে অবদান রেখেছিল। টাউনসভিলে একটি ওডিআইতে তিন ওভারে ১০ রানে ৫ উইকেট নিয়েছিল।
ফেসবুকে তারা আরও লিখেছে, সেই ম্যাচে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঐতিহাসিক জয় তুলে নেয়। রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছে। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!
প্রবা/আরএম/এমজে