× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে রোনালদো জ্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২০:২২ পিএম

পর্তুগিজ সুপারস্টার এবার পা রাখতে যাচ্ছেন চীনা মুলুকে; ফাইল ছবি

পর্তুগিজ সুপারস্টার এবার পা রাখতে যাচ্ছেন চীনা মুলুকে; ফাইল ছবি

বুড়ো বয়সেও বলপায়ে ভেলকি দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গেল বছরের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। সেই পর্তুগিজ সুপারস্টার এবার পা রাখতে যাচ্ছেন চীনা মুলুকে। এই খবর প্রকাশ্যে আসতেই দেশটিতে শুরু হয়েছে রোনালদো জ্বর।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে সাংহাই সিনহুয়া ও ঝেইজাং এফসির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে রোনালদোর বর্তমান ক্লাব সৌদি আরবের আল নাসরের। আগামী ২৪ ও ২৮ জানুয়ারি প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ফুটবলপাগল হিসেবে এমনিতেই বেশ পরিচিতি আছে চীনের। তাই ঘরের মাটিতে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকার ম্যাচ সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না চাইনিজ ভক্তরা।

এদিকে অনলাইনে টিকিট বিক্রি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে গেছে বলে আয়োজক সূত্র জানিয়েছে। অনলাইনে টিকিট ছাড়ার কয়েক ঘণ্টা পরই সবকটি প্ল্যাটফর্মেই টিকিট নেই বলে জানিয়ে দিয়েছে। তাই হতাশ হয়ে অনেকে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, গত বছর চীন সফরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের প্রীতি ম্যাচটিতে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করেছিলেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ওই ম্যাচটি দেখতেও পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। এবারও তেমন কিছুই দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা