× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিডনি টেস্টে বৃষ্টির দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ২০:০৮ পিএম

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর মাঠ পর্যবেক্ষণ করছেন আম্পায়াররা; ছবি: সংগৃহীত

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর মাঠ পর্যবেক্ষণ করছেন আম্পায়াররা; ছবি: সংগৃহীত

ইনিংসে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। কিন্তু উইকেটে সেট হয়েও দুজনেই বিদায় নিয়েছেন। এরপর মার্নাস লাবুশেন আর স্টিভেন স্মিথ মিলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু চা বিরতির মাঝেই হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতে দ্বিতীয় দিনের বাকিটা সময়ের খেলা আর মাঠে গড়ায়নি। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে গড়িয়েছে মাত্র ৪৬ ওভার। আগের দিন ১ ওভারে বিনা উইকেটে ৬ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ২ উইকেটে ১১৬ রানে। ফলে পাকিস্তানের করা ৩১৩ রান থেকে স্বাগতিকরা পিছিয়ে আছে আরও ১৯৭ রানে।

বিদায়ি টেস্টে আগের দিন ব্যাটিংয়ে নামার সময় পাকিস্তান দলের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছিলেন ওয়ার্নার। গতকাল ব্যাটিংয়ে নামার সময় তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখান এসসিজির দর্শকরা। তবে ব্যাটিংয়ে খুব স্বচ্ছন্দ মনে হয়নি এই বাঁহাতি ওপেনারকে। তবে ঠিকই অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দিয়েছিল।

৭০ রানের জুটি গড়েছিলেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার ব্যক্তিগত ২০ রানে স্লিপে সাইম আইয়ুবের হাতে  ‘জীবন’ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। মাঝব্যাটে পাকিস্তানি বোলারদের স্বস্তির সঙ্গে খেলতে না পেরে ৬৮ বলে ৩৪ রান করে আঘা সালমানের বলে সেই স্লিপেই ক্যাচ দেন সাবেক পাক অধিনায়ক বাবর আজমকে। 

এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে এগোতে থাকেন খাজা, খেলছিলেন অনেকটা সময় নিয়ে। কিন্তু তার মন্থর গতির ইনিংস থামে আমের জামালের বলে। ১৪৩ বলে ৪৭ করে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। বিদায়ের আগে লাবুশেনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন খাজা।

তার বিদায়ের পর আর মাত্র তিন ওভার খেলা হয়েছে। এই সময়ে স্টিভেন স্মিথকে নিয়ে স্কোরবোর্ডে আরও ৮ রান যোগ করে লাবুশেন। এরপর আবহাওয়া বেগতিক দেখে দ্বিতীয় সেশনে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট আগে চা-বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। কিন্তু বিরতি চলাকালীন সময়ে বৃষ্টির হানায় দিনের বাকিটা সময় আর বল মাঠে গড়ায়নি। লাবুশেন ২৩ আর স্মিথ ৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।


সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস : ৭৭.১ ওভারে ৩১৩ 

(রিজওয়ান ৮৮, জামাল ৮২; কামিন্স ৫/৬১, ২/৭৫ স্টার্ক)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪৭ ওভারে ১১৬/২ 

(খাজা ৪৭, ওয়ার্নার ৩৪, লাবুশেন ২৩*, স্মিথ ৬*; সালমান ১/১৮, জামাল ১/২৬)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা