× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিডিও ফাঁসের ‘ভয়াবহ’ ঘটনা জানালেন বিরাট কোহলি

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৫:০৩ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৭:১৩ পিএম

বিরাট কোহলি।

বিরাট কোহলি।

ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি সোমবার (৩১ অক্টোবর) একটি ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। অস্ট্রেলিয়ার পার্থে থাকাকালীন ওই অভিজ্ঞতা দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলেন বলে উল্লেখ করেছেন তিনি। তিনি সেই অভিজ্ঞতাকে ‘ভয়াবহ’ বলেও উল্লেখ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। 

তিনি আরও বলেন, ঘটনাটি তাকে তার গোপনীয়তা সম্পর্কে ভীষণ ভাবিয়েছে। 

ঘটনার বিবরণে জানা যায়, বিরাট হোটেল রুমে অনুপস্থিত থাকা অবস্থায় সেখানে কেউ প্রবেশ করে পুরো রুমের ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে কোহলির ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত জিনিসপত্র এবং পোশাক প্রদর্শন করা হয়। 

ভারতের সাবেক অধিনায়ক বিরাট সেই দৃশ্য দেখে কেঁপে উঠেছিলেন। 

ওই ঘটনায় তিনি তার ভক্তদের প্রত্যেকের গোপনীয়তাকে সম্মান করতে এবং তাদের বিনোদনের জন্য এটিকে ‘পণ্য’ হিসেবে বিবেচনা না করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

বিরাট এ প্রসঙ্গে তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি হন। প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করার জন্য উত্তেজিতবোধ করেন এবং আমি সব সময় এই প্রয়াসের প্রশংসা করেছি। তবে এখানে এই ভিডিওটি ভয়ংকর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব চিন্তায় ফেলে দিয়েছে। আমি যদি হোটেলে আমার নিজের ঘরের গোপনীয়তা না রাখতে পারি, তাহলে আমি কোন স্থান আশা করতে পারি? আমি এই ধরনের ব্যক্তিগত আক্রমণের পক্ষে নই। অনুগ্রহ করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের পণ্য হিসেবে বিবেচনা করবেন না।’

বিরাটের ইনস্টাগ্রাম পোস্টে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও মন্তব্য করে বলেছেন, ‘এটি হাস্যকর, সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

বিরাটের স্ত্রী আনুশকা শর্মাও তার ইনস্টাগ্রামে তার পোস্ট শেয়ার করে বলেছেন, ‘কয়েকটি ঘটনার অভিজ্ঞতা রয়েছে, যেখানে ভক্তরা অতীতে কোনো সহানুভূতি বা ভদ্রতা দেখাননি। তবে এটি সত্যিই সবচেয়ে খারাপ বিষয়। একজন মানুষের প্রতি চরম অসম্মান ও গোপনীয়তার লঙ্ঘন। কেউ যদি মনে করেন সেলিব্রেটিদের এসব সহ্য করতে জানা উচিত, তবে তার এটাও জানা উচিত, সে নিজেই সমস্যার অংশ। যদি এ ধরনের ঘটনা আপনার বেডরুমে ঘটে তবে আর শেষ রক্ষা কোথায়।’

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা