× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪১ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৬:৫৯ পিএম

ফিফা বর্ষসেরা একাদশের ২৩ জনের তালিকায় দুই গ্রেট; ছবি: সংগৃহীত

ফিফা বর্ষসেরা একাদশের ২৩ জনের তালিকায় দুই গ্রেট; ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে ইতোমধ্যে বিদায় জানিয়েছেন। তবুও জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে এখনও দুরন্ত গতিতে ছুটছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে নিজের কারিশমা দেখিয়েছেন মেসি, এসেই জিতিয়েছেন প্রথম শিরোপা। আর সৌদি আরবের ক্লাব আল-নাসরে গোলবন্যা বইয়ে দিচ্ছেন রোনালদো। বুড়ো বয়সে এসেও হয়েছেন ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা।

তাই তো ইউরোপ ছেড়ে গেলেও তাই ফিফার বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনয়ন পেয়েছেন দুজনই। ফিফপ্রোর বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য যে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সে তালিকায় আছেন এই দুই গ্রেট। এই তালিকায় মেসি এবং রোনালদো ছাড়াও আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার নামও।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। ২৮ হাজার পেশাদার ফুটবলারের ভোটের ভিত্তিতে আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা একাদশ।  

যেখানে ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন এমন প্লেয়ারদের মনোনয়ন করা হয়েছে। 

স্কোয়াডে আছেন ৩ গোলরক্ষক, ৬ ডিফেন্ডার এবং ৭জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড। তালিকায় সর্বোচ্চ ১০জন আছেন ইংলিশ লিগ থেকে। যার মধ্যে গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৯জন। এছাড়া লা লিগার আছেন ৭জন।

এই তালিকায় দেশের হিসেবে সবচেয়ে বেশি ৪ জন আছেন ইংল্যান্ডের ফুটবলার। ব্রাজিল ও পর্তুগালের আছেন ৩ জন করে। এছাড়া বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আছেন ২ জন। 


২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, থিবো কোর্তোয়া, এডারসন;

ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, জন স্টোন্স, কাইল ওয়াকার, এদার মিলিতাও, রুবেন দিয়াস, রুডিগার ;

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, রদ্রি, বের্নার্দো সিলভা, লুকা মদ্রিচ, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, ইলকায় গুন্দোয়ান;

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভিনিসিউস জুনিয়র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা