প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২১:০২ পিএম
ভারত বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাকে আরেকটি সুসংবাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরপেক্ষ সিরিজে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাবে সৈকতকে।
আগামী ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজের প্রথম টেস্টে থার্ড আম্পায়ার থাকবেন সৈকত। পরে দিবারাত্রির টেস্টে ব্রিসবেনে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। দুদলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৪৪ বর্ষী এই আম্পায়ারকে ম্যাচ পরিচালনায় দেখা যাবে।
বিশ্বকাপে পাঁচটি ম্যাচে আম্পায়ার ছিলেন সৈকত। ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।